Sunday April 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ এ ০১:৫১ AM

প্রসূতি সেবা

কন্টেন্ট: সেবা এবং ধাপ

সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী

সংক্ষিপ্ত সেবা প্রদান পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় খরচ

সংশ্লিষ্ট আইন-কানুন

/বিধি-বিধান/

নীতিমালা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

প্রজনন স্বাস্থ্য ও গর্ভাবস্থা পরিচর্যা (ANC)

চিকিৎসক, নার্স

১৫ -৪৯ বছর বয়সী সন্তান ধারণক্ষম মহিলা এবং কিশোর-কিশোরী হাসপাতালের বহি:বিভাগে প্রজনন সংক্রান্ত চিকিৎসা সেবা নিতে আসলে তাদের নাম রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। অত:পর প্রয়োজনীয় চিকিৎসা এবং পরামর্শ প্রদান করা হয়। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

৩০ মিনিট থেকে ২/৩ দিন (প্রায়);

বিনামূল্যে

প্রজনন স্বাস্থ্য চিকিৎসা গাইড লাইন, ২০০০

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

জরুরি প্রসূতি সেবা (EmOC)

চিকিৎসক

নার্স

গর্ভবতী মা হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা নিতে আসলে দ্রুততার সাথে তার চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হয় (স্বাভাবিক প্রসব )

১ দিন ( প্রায়);

বিনামূল্যে

জরুরি প্রসুতি সেবা গাইড লাইল-১৯৯৮

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

এসএমএস-এর মাধ্যমে প্রসুতি পরামর্শ

একজন মা গর্ভ ধারণ করলে তিনি এসএমএস-এর মাধ্যমে প্রসুতি পরামর্শ নিতে পারেন। এ জন্য তাকে এ সেবার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা সহজ।

রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে যান।

সেখানে টাইপ করুনঃ dghs reg lmp_date mobile_no. name

উদাহরণঃ dghs reg 04072012 01713018545 marjina

ব্যাখ্যাঃ lmp হলো Last menstrual period (শেষ মাসিকের তারিখ)।

লিখতে হবে এভাবে 04072012 (অর্থাৎ ০৪ জুলাই ২০১২ - প্রথমে তারিখ; এরপর মাস; এরপর বছর)।

মোবাইল নম্বর হলো, আপনি যে মোবাইল নম্বরে পরামর্শ পেতে চান। নাম হলো প্রসুতি মায়ের নাম।

টাইপ করা হয়ে গেলে মেসেজ পাঠাতে হবে ১৬৩৪৫ নম্বরে।

ফিরতে মেসেজে রেজিস্ট্রেশন করার জন্য ধন্যবাদ জানানো হবে। প্রসুতির সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ জানানো হবে এবং সন্তানের জন্ম হওয়া পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ প্রেরণ করা হবে। প্রসুতি মা এসব পরামর্শ অনুসরণ করলে নিরাপদে সন্তান জন্ম দিতে পারবেন এবং নবজাতকও সুস্থ থাকবে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন