কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ এ ০২:২২ AM
কন্টেন্ট: পাতা
আপনার জ্বর, কাশি,গলাব্যথা হলে হাসপাতালের বহিঃবিভাগে নির্ধারিত কর্ণারে চিকিৎসক এর পরামর্শ গ্রহণ করুন এবং চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী নির্ধারিত কর্ণারে নমুনা প্রদান করবেন। পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি প্রদান করতে হবে। তবে দরিদ্র হলে সরকার এর নির্দেশনা অনুযায়ী বিনামূল্যে পরীক্ষা করানো যাবে।
বিশেষ দ্রষ্টব্য -সরকারের নির্দেশনা অনুযায়ী চাকরি বা অন্যান্য দাপ্তরিক কাজে পরীক্ষা করা যাবে না। শুধু মাত্র রোগের লক্ষণ থাকলে কিংবা করোনা রোগীর সেবায় নিযুক্ত থাকলে চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী পরীক্ষা করা যাবে। বিদেশগামীদের জন্য নমুনা গ্রহণ করা হয় না। বিদেশগামী যাত্রীদের জন্য সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে নমুনা প্রদান করতে হবে।
কোভিড-১৯ ভ্যাক্সিন
www.surokkha.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করার পর মোবাইল নম্বরে প্রাপ্ত মেসেজ এর তারিখ অনুযায়ী ভ্যাক্সিন দেয়া হয়। নিবন্ধন ব্যতীত এবং ম্যাসেজ ছাড়া টিকা গ্রহণ করা যাবে না।
কোভিড-১৯ সম্পর্কিত জাতীয় গাইডলাইনসমূহ,অন্যান্য নির্দেশিকা সমূহ - https://dghs.gov.bd/index.php/bd/publication/guideline