Sunday April 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ এ ০১:৪২ AM

বহিঃবিভাগীয় চিকিৎসা সেবা

কন্টেন্ট: সেবা এবং ধাপ

বহিঃবিভাগীয় চিকিৎসা সেবা

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

বহিঃবিভাগে রোগী আসার পর তার নাম রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। অতঃপর রোগীর সমস্যা সাধারণ হলে বহিঃবিভাগীয় চিকিৎসক চিকিৎসা প্রদান করে ঔষধ দিয়ে ছেড়ে দেন। আর রোগীর সমস্যা বেশি হলে পরীক্ষার জন্য প্রেরণ করেন। পরীক্ষার রিপোর্ট যাচাই করে চিকিৎসা প্রদান সম্ভব হলে চিকিৎসা প্রদান করেন অন্যথায় একই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট প্রেরণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক রোগীর বক্তব্য শুনে এবং পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসা দেওয়া সম্ভব হলে চিকিৎসা প্রদান করে ছেড়ে দেন। আর অবস্থা জটিল হলে ভর্তির পরামর্শ দেন। আর উক্ত হাসপাতালে চিকিৎসা প্রদান সম্ভব না হলে উন্নত চিকিৎসালয়ে রেফার করেন।

সেবা প্রাপ্তির সময় (সাধারণত)

৩০ মিনিট থেকে সর্বোচ্চ ২/৩ দিন

প্রয়োজনীয় ফি

৫/-

(অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ফি সরকারি বিধি মোতাবেক)

সেবা প্রাপ্তির স্থান

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ভবনের ২য় তলায়

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

১. বহিবিভাগের চিকিৎসক

২. বিশেষজ্ঞ চিকিৎসক

৩. নার্স

প্রয়োজনীয় কাগজপত্র

১. বহিঃবিভাগের রেজিস্টার

২. বহিঃবিভাগের চিকিৎসাপত্র

৩. পরীক্ষা-নিরীক্ষার ফরম

সেবা প্রাপ্তির শর্তাবলি

সরকারি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কোনো শর্ত প্রযোজ্য নয়, অসুস্থ যে কেউ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে

সংশ্লিষ্ট আইন ও বিধি

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার ৩০/৯/২০০৯ তারিখের প্রজ্ঞাপন

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন